• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ত্রানের দাবিতে দুই ঘন্টা সড়ক অবরোধ: কাউন্সিলর লাঞ্চিত

সিসি নিউজ,  ত্রানের দাবিতে নীলফামারী-সৈয়দপুর সড়ক দুই ঘন্টা অবরোধ করেছেন উত্তরা আবাসনের সহস্রাধিক নারী-পুরুষ। শনিবার বেলা ১১টার দিকে ওই সড়কের ঢেলাপীর নামক স্থানে তারা অবরোধ করেন।

এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওষুধ, পন্যবাহী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ী সেখানে আটকা পড়ে। এ সময় অবরোধকারীদের হাতে লাঞ্চিত হয় ওই ওয়ার্ডের কাউন্সিলর শাহিন হোসেন।

অবরোধকারীদের অভিযোগ, করোনার কারণে ঘরবন্দী মানুষের জন্য সরকার পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিলেও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের নিজেদের লোকদের তালিকাভূক্তি করে ত্রাণ দিচ্ছেন। এ কারনে উত্তরা আবাসনের কিছু পরিবার ত্রাণ পেলেও অধিকাংশ পরিবার ত্রাণ পাননি।

পরে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঠিক তালিকা প্রণয়ন করে ত্রাণ বিতরণের আশ্বাস দিলে দুপুর ১টায় অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন হোসেন জানান, সরকারী ভাবে ১০০০ কেজি চাউল বরাদ্দ পেয়েছি। আমার ওয়ার্ডে মোট মহল্লা রয়েছে ৩২টি। ওই বরাদ্দ থেকে শুধুমাত্র আবাসনেই ১১০ কেজি চাল বিতরন করেছি। এ ছাড়া ব্র‌্যাক থেকে আবাসনের প্রতি পরিবার ১৫০০ টাকা করে দুইশত পরিবারকে ত্রান দেয়া হয়েছে। তারপরও একটি মহলের ইন্ধনে দফায় দফায় সড়ক অবরোধ করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে গুটি কয়েক আবাসনে বসবাসকারী।

তিনি আরো জানান, এক হাজার পরিবার নয়, প্রকৃতপক্ষে ৭ শত পরিবারের বসবাস আবাসনে। ইতিমধ‌্যে ত্রানের জন‌্য তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নামের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করা হয়েছে। আর এ তালিকার বিষয় জানাতে গেলে অবরোধকারীদের মধ‌্যে কয়েকজন আমার পোষাক ছিঁড়ে ফেলে আমাকে লাঞ্চিত করে। তিনি এ ব‌্যাপারে থানায় অভিযোগ করবেন বলে সিসি নিউজকে জানান।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ সিসি নিউজকে জানান, ত্রান বিতরনে কোথাও কোন প্রকার অনিয়ম হয়নি। আবাসনবাসীদের মধ‌্যে প্রকৃত ত্রান পাওয়ার যোগ‌্য এমন ব‌্যাক্তিদের তালিকা তৈরী করে দ্রুত ত্রান দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ