• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা চিকিৎসা দিতে অনিচ্ছা প্রকাশে ৬ চিকিৎসক বরখাস্ত

সিসি ডেস্ক, ১১ এপ্রিল ।। করোনাভাইরাসের রোগীর চিকিৎসা দিতে অনিচ্ছা প্রকাশের কারণে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের দুই জন এবং দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও যোগদানের পর থেকে অনুপস্থিত থাকায় আরো চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পৃথক আদেশে এ নির্দেশ দেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত আদেশে কর্মস্থলে উপস্থিত না থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্তের তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পদায়ন করা হলেও কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের টেলিফোনিক নির্দেশে চার চিকিৎসকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ চিকিৎসকরা হলেন- জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিসিওলজি) ডা. হীরম্ব চন্দ্র রায়, ১৩ ফেব্রুয়ারি হাসপাতালে যোগ দেয়ার পর থেকে অনুপস্থিত আছেন। মেডিকেল অফিসার ডা. ফারহানা ১৫ ফেব্রুয়ারি যোগদানের পর থেকে অনুপস্থিত। তিনি অবশ্য এরই মধ্যেই ইস্তফাপত্র দিয়েছেন। মেডিকেল অফিসার ডা. উর্মি পারভিন ৩১ মার্চ যোগদানের পর থেকে অনুপস্থিত। মেডিকেল অফিসার ডা. কাউসার উল্লাহ ২১ মার্চ যোগদানের পর থেকে অনুপস্থিত।

স্বাস্থ্য অধিদপ্তরের আরেক আদেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসায় অনিচ্ছা প্রকাশ করায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের আরো দুই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়। এরা হলেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. শারমিন হোসেন এবং আরপি (মেডিসিন) ডা. মুহাম্মদ ফজলুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ