• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া প্রবাসীর করোনা পজিটিভ

ব্রাহ্মণবাড়িয়া, ১২ এপ্রিল ।। জেলার নাসিরনগর উপজেলায় শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া সেই প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়।

গত ৭ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে নাসিরনগর উপজেলার জেঠাগ্রামের ওই প্রবাসী মারা যান। পরবর্তীতে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টাইনেও ছিলেন ৩৫ বছর বয়সী ওই প্রবাসী। কোয়ারেন্টাইনে থাকাকালে তার শারীরিক কোনো সমস্যা হয়নি।

পরবর্তীতে ৪ এপ্রিল তিনি অসুস্থ বোধ করলে তার কিছু পরীক্ষা করা হয়। এতে তার শরীরে টাইফয়েডের জীবাণু ধরা পড়ে। এরপর ৭ এপ্রিল তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান। এ ঘটনায় ওই প্রবাসীর নিজ বাড়ি ও তার শ্বশুরবাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, দুপুরে ওই প্রবাসীর পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ছি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দিতে গিয়ে আমাদের আবাসিক চিকিৎসক ও জরুরি বিভাগের চিকিৎসক তার সংস্পর্শে এসেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ