• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু

কুড়িগ্রাম, ১২ এপ্রিল ।। জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আজিজার রহমান নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) মৃত্যুবরণ করা ওই ব্যক্তির ছেলে সম্প্রতি গাজিপুর থেকে ফিরেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। মৃত ব্যক্তিসহ তার পরিবারের অন্যান্যদের নমুনা সংগ্রহ করে পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, নিহত ব্যক্তির জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট থাকার খবর পাওয়ায় নিহত ব্যক্তিসহ তার স্ত্রী, ছেলে ও পুত্রবধুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে নারায়নগঞ্জ ফেরত ১১ জনের নমুনা সংগহ করে পরীক্ষার জন্য রংপুর পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।

সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের সবাই ঢাকা ফেরত। আর জেলার যে সকল এলাকায় কোন ব্যক্তির করোনা উপসর্গ থাকার বিষয়টি সন্দেহ করা হচ্ছে তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ