• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কলেজ অধ্যক্ষদের মাউশির জরুরী নির্দেশনা

সিসি ডেস্ক, ১২ এপ্রিল ।। করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এমন অবস্থায় দেশের সকল কলেজের ক্লাস অনলাইনে নিতে অধ্যক্ষদের নির্দেশনা দিয়েছে সরকার।

শনিবার এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এই নির্দেশনা দেয়।

মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দূরশিক্ষণ পদ্ধতিতে চালু রয়েছে।

এর পাশাপাশি কয়েকটি কলেজের অধ্যক্ষরা নিজস্ব উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে ও উপকৃত হচ্ছে।

এমতাবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস সংসদ টিভির মাধ্যমে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ