• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘরের মেঝে খুঁড়ে মিলল ত্রাণের চাল

ভোলা, ১৩ এপ্রিল ।। ভোলার লালমোহন উপজেলায় একটি ঘরের মেঝের মাটি খুঁড়ে টাকা নয়, উদ্ধার করা হয়েছে দরিদ্র জেলেদের জন্য বরাদ্দ করা সাত বস্তা সরকারি চাল।  রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্যের ঘর থেকে এসব চাল উদ্ধার করেছে পুলিশ।

বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জুয়েলের ঘরের খাটের নিচের মাটি খুঁড়ে সাত বস্তা চাল জব্দ করে লালমোহন থানার পুলিশ। এ ঘটনার পর থেকে ইউপি সদস্য মো. জুয়েল পলাতক। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা সাবেক ইউপি সদস্য নান্নুকে আটক করেছে পুলিশ।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জুয়েলের ঘরে মাটি খুঁড়ে পাঁচ বস্তা ও ঘরের পেছন থেকে আরও দুই বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সরকারি খাদ্য অধিদপ্তরের নাম লেখা সাতটি খালি বস্তা ও সাতটি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড জব্দ করা হয়েছে। এ সময় জুয়েলকে  পাওয়া যায়নি। তবে তার বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

গত শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে একই ইউনিয়ন পরিষদের পাশে দুটি বাড়ি ও গাছের গুঁড়ির ভেতর থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার, তাঁর ভাতিজা ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক তালুকদার ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামসহ চারজনকে আসামি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ ইউপি সদস্য ওমর ফারুক তালুকদারকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ