• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জলঢাকায় কলেজ ছাত্রের শরীরে করোনার উপসর্গ

সিসি নিউজ, ১৩ এপ্রিল ।। নীলফামারীর জলঢাকায় এক যুবকের শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন। আক্রান্ত যুবকের বাড়ি জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়ায়। সে নীলফামারী সরকারী কলেজের অনার্সের ছাত্র।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত এক সপ্তাহ আগে ঐ যুবক জ্বরে আক্রান্ত হয়। গত আট এপ্রিল তিনি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ। এরপর সুস্থ্য বোধ করায় ঐ দিনই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন জানান, সে কোন প্রবাসী বা দেশের কোন শহর থেকে আগতদের সংস্পর্শে আসেনি। তিনি জানান, আক্রান্ত যুবককে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে জেলায় মোট চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। গত ৭ এপ্রিল কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ঢাকা ফেরত এক চিকিৎসক, ৯ এপ্রিল সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের নারায়নগঞ্জ ফেরত এক যুবক ও ১১ এপ্রিল ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীপুর ফেরত এক কিশোরের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ