• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারা দেশে ৪৪ করোনা টেস্টিং বুথ স্থাপন

সিসি ডেস্ক, ১৩ এপ্রিল ।। করোনা ভাইরাস পরীক্ষার জন্য রাজধানীসহ সারা দেশে দক্ষিণ কোরিয়া মডেলে ৪৪টি কিয়স্ক বুথ বসানো হয়েছে। এই বুথগুলোতে চলছে সন্দেহজনক করোনা রোগীদের নমুনা সংগ্রহ। পর্যায়ক্রমে সারা দেশে এমন ৩২০টি বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সন্দেহভাজন করোনা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহের জন্য দক্ষিণ কোরিয়ার সিওলের একটি হাসপাতাল এইচ প্লাস ইয়াংজিতে, সর্বপ্রথম বুথের মাধ্যমে পরীক্ষা সুবিধা চালু হয়। দেশটিতে সফল ফলাফলের পর ভারতের কেরালা রাজ্যেও চালু করা হয় পদ্ধতিটি। এবার বেসরকারি সংস্থা জেকোজি হেলথ কেয়ারের সহায়তায় বাংলাদেশেও চালু হয়েছে করোনার নমুনা সংগ্রহের এ পদ্ধতি।

সোমবার (১৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ঢাকা ও নারায়ণগঞ্জে ৮টি করে ১৬টিসহ বিভিন্ন বিভাগে মোট ৪৪টি কিয়স্ক বা করোনার নমুনা সংগ্রহের বুথ বসানো হয়। এসব বুথে সন্দেহজনক করোনা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। কাঁচে ঘেরা কেবিনের মতো দেখতে বুথটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে, স্বাস্থ্যকর্মীরা যেখানে অবস্থান করেন সেখানকার পরিবেশ সবসময় জীবাণুমুক্ত থাকে। সন্দেহভাজন যে কেউ নির্ধারিত বুথে গিয়ে পরীক্ষা করতে পারবেন। বার বার হটলাইনে ফোন করতে হবে না বলে এ পদ্ধতি জনগণের ভোগান্তি কমাবে ।

এ পদ্ধতিতে স্কুল ও কলেজ প্রাঙ্গনে এসব নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হবে। যা অনেক মানুষের মধ্য থেকে স্বাস্থ্যকর্মী ও হাসপাতালকে সুরক্ষিত রাখবে। নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য অধিদফতরের নিজস্ব পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত,দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ১৮২ জন। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ