• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কানাডার নাগরিকরা ঢাকা ছাড়ছেন আজ

ঢাকা, ১৪ এপ্রিল ।। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ থেকে নিজ নাগরিকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নিয়েছে কানাডা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় একটি চার্টার্ড ফ্লাইটে দেশটির বেশ কিছু নাগরিক ঢাকা ছাড়বে বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বেশ কিছু দেশ নিজের নাগরিকদের ইতোমধ্যে ফিরিয়ে নিয়েছে। নিজ নাগরিকদের ফিরিয়ে নেয়ার জন্য ইতোমধ্যে কানাডার ‘রেজিস্ট্রি অব কানাডিয়ারস এব্রোড’- এ বাংলাদেশে থাকা ৩ হাজার কানাডিয়ান নিবন্ধন সম্পন্ন করেছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। এদের মধ্যে কতজন নিজ দেশে ফিরতে চান তা নিরূপণ করছে দেশটির ঢাকার দূতাবাস। মঙ্গলবারের ফ্লাইটে কতজন কানাডিয়ান ফিরছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, নিজ নাগরিকদের বাংলাদেশ থেকে সরিয়ে নিতে দ্য অরগানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সদস্য রাষ্ট্রগুলো নিয়মিত ফ্লাইটের সুযোগ চায় ঢাকার কাছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নেয়ার পরামর্শ দেয়। এর প্রেক্ষিতে কানাডা নিজ নাগরিকদের ফিরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে বলে জানা যায়।

সূত্র জানায়, শুধু ঢাকা থেকে কানাডা যেতে এক পথে ফ্লাইট পরিচালনা করা হবে। এক্ষেত্রে জনপ্রতি ৫ হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। প্রয়োজন হলে কানাডা সরকার এই অর্থ বিনাসুদে ঋণ দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ