সিসি নিউজ, ১৪ এপ্রিল ।। নীলফামারীতে আরো দুইজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, টুপামারী ইউনিয়নের দলুয়া দোগাছি এলাকার ১৫বছর বয়সী ওই কিশোর ১২এপ্রিল নীলফামারী হাসপাতালে ভর্তি হন। নমুনা সংগ্রহ করে পাঠানো হলে আজ মঙ্গলবার তার পজিটিভ রিপোর্ট আসে।
এছাড়া ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের আক্রান্ত ১৮ বছর বয়সী কিশোর।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ বলেন, এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ছয় জনে। তাদের নীলফামারী জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সৈয়দপুর এক’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেসনে রাখা হয়েছে।
জেলার ডিমলা উপজেলায় এ নিয়ে দুইজন করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান মিললো। তবে ডোমার উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর পাওয়া যায়নি।