• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোটরসাইকেল নিয়ে বের হলে পু‌লিশের সাথে বাজারে ডিউটি!

সিসি ডেস্ক, ১৫ এপ্রিল ।। করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পু‌লিশ। তবে জনসাধারণকে বিশেষ করে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মোটরসাইকেলে করে অহেতুক ঘোরাফেরা বন্ধ করতে ভিন্ন রকম শা‌স্তির ব্যবস্থা করেছে কু‌ড়িগ্রাম জেলা পু‌লিশ।

আজ বুধবার থেকে বিনা প্রয়োজ‌নে মোটরসাইকেল নিয়ে সড়কে বের হলেই তাকে পু‌লি‌শের সঙ্গে বাজারে ৮ ঘণ্টা ডিউটি করতে হবে।

‘পু‌লিশ সুপার, কু‌ড়িগ্রাম’ নামে ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ নিয়ে সতর্ক করেছে জেলা পু‌লিশ। বলা হয়েছে, ‘বুধবার থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদেরকে আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন কী করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?’

জেলা পু‌লি‌শের এমন উদ্যোকে সাধুবাদ জা‌নিয়েছেন অনেকে। কেউ কেউ এর চেয়েও কঠোর পদক্ষেপের পরামর্শও দিয়েছেন।

এ বিষয়ে জান‌তে চাইলে পু‌লিশ সুপার ম‌হিবুল ইসলাম খান বলেন, ‘করোনা মোকা‌বিলায় জেলা পু‌লিশ দিনরাত একাকার ক‌রে কাজ করছে। ‌বিনা প্রয়োজনে মানুষকে বাইরে আসতে নিষেধ করলেও অনেকে তা মানছেন না। আমরা এর আগে কিছু মোটরসাইকেল আটক করেও তেমন সুফল পা‌চ্ছি না। ফ‌লে এবার ভিন্নধর্মী শা‌স্তির ব‌্যবস্থা নেওয়া হবে। সে লক্ষেই এই সিদ্ধান্ত। তবুও মানুষ যেন ঝুঁকি নিয়ে বাইরে না আসে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ