• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে কর্মহীন অসহায় দুস্থদের মাঝে শাকসবজি বিতরণ

সিসি নিউজ, ১৫ এপ্রিল ।। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রত্যন্ত পল্লী কর্মহীন অসহায় গরীব, দুস্থদের মাঝে বিভিন্ন রকম শাক-সবজি বিতরণ করেছেন বসুন্ধরা কিংস্ এর সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম মিনহাজ। মঙ্গলবার সৈয়দপুর উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর এবং ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নে ওই শাক-সবজি বিতরণ করা হয়েছে। পিকআপ ভ্যানে করে শাকসবজি নিয়ে উল্লিখিত দুইটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কর্মহীন মানুষের হাতে হাতে ওই শাক সবজি তুলে দেয়া হয়।
এ সময় বসুন্ধরা কিংসের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান নয়ন, ফুটবল ক্লাবের (এফসি) ম্যানেজার রূপা হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহযোগিতা করেন আলম সরকার, লিটন, আব্দুল্লাহ্ তুহিন ও সোহান।
বিতরণকৃত শাক সবজির মধ্যে ছিল আলু, মিষ্টি কুমরা,শসা, বেগুন, কাঁচ মরিচ, টমেটো, পাট শাক ও শসা প্রভূতি। ওই দিন প্রায় ৫ শ’ পরিবারের মাঝে ওই শাকসবজি বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ