• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ৫শত মটর শ্রমিকের মাঝে চাল বিতরণ

সিসি নিউজ, ১৬ এপ্রিল॥ নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পাঁচশত শ্রমিকের মাঝে ১০ কেজি করে  চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নিজস্ব কার্যালয়ের সামনে ওই চাল বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউয়িনের এক সদস্যের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি ওজনের চালের ব্যাগ তুলে দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতাউর রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম, সহকারি মৎস্য অফিসার খগেন্দ্র নাথ রায়, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ