• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মুদির দোকানে একবার গিয়েই যুবক করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ এপ্রিল ।। সবকিছু ভালোভাবেই চলছিল ৩১ বছর বয়সী বেনজি হা-এর। কিন্তু একবার মুদির দোকান থেকে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকতে হয়েছে তাকে।

৩১ বছর বয়সী এই যুবক বরাবরই স্বাস্থ্যবান। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে কয়েক সপ্তাহ ধরে ঘরেই ছিলেন তিনি। বাড়ির বাইরে স্বল্প সময়ের জন্য বের হলেও মাস্ক পরতেন।

একবার মুদির দোকানে যাওয়ার একদিন পর বেনজি’র কাশি শুরু হয়। পরে উচ্চ মাত্রার জ্বর এবং শরীরে ব্যথা শুরু হয়। একপর্যায়ে গুরুতর অবস্থায় তাকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া হসপিটালে ভর্তি করা হয়। গত মাসেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ড্রপলেট অন্য ব্যক্তির নাক কিংবা মুখ দিয়ে শরীরে প্রবেশ করে।

তবে আক্রান্ত ব্যক্তির ড্রপলেট মাটিতেও পড়ে থাকে। সেখান থেকেও করোনাভাইরাস ছড়ায়। এজন্য বাইরে বের হওয়ার পর জুতা নিয়ে বাসায় ঢুকতে বারণ করছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ