• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

রমজানে আল আকসা মসজিদ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ এপ্রিল ।। করোনাভাইরাসের কারণে রমজান মাসের পুরোটা সময় বন্ধ থাকবে জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বর। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান বন্ধের সিদ্ধান্তকে ‘বেদনাদায়ক’ বলেছে জর্ডান নিয়োগকৃত কাউন্সিল জেরুজালেম ইসলামিক ওয়াকফ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে কাউন্সিল বলেছে, ‘বৈধ ফতোয়া ও চিকিৎসা পরামর্শের ভিত্তিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেদের সুরক্ষার কারণে রমজান মাসে মুসলমানদের ঘরে নামাজ পড়া উচিত বলেছে কাউন্সিল।

অবশ্য মসজিদ চত্বরের পরিবেশ স্বাভাবিকই থাকবে। ওই বিবৃতিতে যোগ করা হয়েছে, রমজানের সময় ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন মুসলমানরা। ধর্মানুরাগীদের মসজিদে প্রবেশে বাধা নেই।

এই মসজিদে প্রায় হাজারখানেক মুসলমান নিয়মিত নামাজ পড়েন। হযরত মুহাম্মদ (সা) মক্কার মসজিদুল হারাম থেকে এই মসজিদে এসেছিলেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতে এখান থেকে উর্ধ্বাকাশে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ