• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘মন্ত্রীর গানম্যানের’ গুলিতে যুবকের মৃত্যু

গাজীপুর, ১৭ এপ্রিল ।। গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) কিশোর কুমারের গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। ঘটনার পর থেকে ওই সহকারী উপ-পরিদর্শক পলাতক রয়েছেন।

কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের বাসিন্দা কিশোর কুমার নামের ওই এএসআই বর্তমানে একজন মন্ত্রীর গানম্যানের দায়িত্বে আছেন। নিহত যুবক মো. শহিদ টাঙ্গাইলের মির্জাপুরের আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ মো. মঈন উদ্দিনও একই এলাকার।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর কুমার, শহিদ ও মঈন পরস্পরের বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে কুতুবদিয়া এলাকার একটি পতিত জমিতে তারা আড্ডা দিচ্ছিলেন।

পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোর তার কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদের বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর পালিয়ে যান।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ