• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ইতালিতে করোনায় মৃত্যু সংখ্যা ২২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ এপ্রিল ।। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৭০ জন।

বৃহস্পতিবার ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, একদিনে দেশটিতে নতুন রোগী বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ১ শতাংশ হারে। ফলে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৬০৭ জন। আর সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন।

এদিন বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত ৪০ হাজার ১৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া, টানা ১৩তম দিনের মতো কমেছে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা।

ইতালিতে এখনও করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দু লোম্বার্ডি। দেশটিতে করোনায় মৃত্যুর প্রায় অর্ধেকই হয়েছে এই অঞ্চলে।

করোনা সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও ভয়াবহ অর্থনৈতিক মন্দা কাটাতে সম্প্রতি লকডাউনের শর্ত কিছুটা শিথিল করেছে ইতালি। খুলে দেয়া হয়েছে বেশ কিছু দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ