• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিকের জন্য গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশ

সিসি ডেস্ক, ১৭ এপ্রিল ।। খাবারের অভাবে থাকা শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খাবারের সমস্যায় থাকা শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে স্থানীয় জনপ্রতিনিধিদের পাঠাতে বলা হয়েছে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই সুপারদের।

একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে বলা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। আর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে অর্থাৎ দায়িত্বরত জেলা-উপজেলায় অবস্থান করতে নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৯ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালকদের মাধ্যমে টেলিফোনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রংপুর বিভাগীয় উপ পরিচালকের দপ্তর সূত্র জানায়, মন্ত্রণালয়ের নির্দেশনার কথা জানিয়ে সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও পিটিআই সুপারদের বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে বলা হয়েছে কর্মকর্তাদের। একইসাথে খাবারের সমস্যায় থাকা শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে স্থানীয় জনপ্রতিনিধিদের পাঠাতে বলা হয়েছে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই সুপারদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ