• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পুলিশ ও সংবাদকর্মীদের পিপিই দিলেন গার্মেন্টস ব্যবসায়ী

সিসি নিউজ, ১৭ এপ্রিল ।। করোনা ভাইরাসের সংক্রমন থেকে সুরক্ষার অন্যতম উপকরণ ব্যক্তিগত নিরপত্তা সামগ্রী (পিপিই)। নীলফামারীর সৈয়দপুরে দায়িত্বরত পুলিশ সদস্য ও সংবাদকর্মীদের এই গুরুত্বপূর্ণ উপকরণটি প্রদান করেছে গার্মেন্টস্ ব্যবসায়ী ও আরএস এন্টারপ্রাইজ এবং মেসার্স রোজা গার্মেন্টস্ এর স্বত্বাধিকারী আইয়াদুল হক সাজু। বৃহস্পতিবার সন্ধায় শহরের বানিচাঁদ সড়কে ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুর বাসায় তিনি সাংবাদিকের হাতে পিপিই তুলে দেন। ইতোপূর্বে সৈয়দপুর থানায় ১৪টি ও শহর পুলিশ ফাড়িতে ৬টি পিপিই প্রদান করেন।
এ সময় গার্মেন্টস ব্যবসায়ী সাজু জানান, তিনি নিজ উদ্যোগে সৈয়দপুরের বিভিন্ন শ্রেণী ও পেশাজীবিদের জন্য ২শ’ টি পিপিই সংগ্রহ করেছে। যা পর্যায়ক্রমে করোনার এই ভয়াল সময়ে নিজেদের জীবন বাজি রেখে কর্তব্য পালনে সক্রিয় থাকবেন তাদের মাঝে বিতরণ করবেন। তিনি বলেন, আপনার সকলে দোয়া করবেন যেন এভাবে সমাজের সকল স্তরের মানুষের পাশে এ দুর্যোগ মুহুর্তে দাঁড়াতে পারি।

পৌরসভার ইপিআই স্বাস্থ্যকর্মীদের মাঝে এ্যাপ্রোন বিতরণ

সৈয়দপুর পৌরসভার ইপিআই স্বাস্থ্যকর্মীদের মাঝে এ্যাপ্রণ বিতরণ করেছেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। ১৬ এপ্রিল সকালে পৌরসভার চত্বরে ২২ জন ইপিআই স্বাস্থ্যকর্মীকে এ্যাপ্রণ প্রদানকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আক্তার শাহিন, কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, পৌর সার্ভিস হোল্ডার এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুজন শাহ, ইপিআই সুপারভাইজার গজনফর আলী মিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ