• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের চর্মকার সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সিসি নিউজ, ১৭ এপ্রিল ।। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন অসহায় চর্মকার সম্প্রদায়ের (মুচি) মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কালের কন্ঠ শুভ সংঘ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার বসবাসকারী ২০টি চর্মকার পরিবারের মাঝে ওই খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
কালের কন্ঠ শুভ সংঘ সৈয়দপুর উপজেলার শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ্ উপস্থিত থেকে চর্মকার পরিবারের সদস্যদের হাতে ওই খাদ্য-সামগ্রীর প্যাকেট তুলে দেন।
এ সময় কালের কন্ঠ শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, কালের কন্ঠ শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ মো. শফিকুল আলম,যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্না দাস, ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা ও কার্যকরী সদস্য মো. আমির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সামগ্রী বিতরণে চর্মকার সম্প্রদায়ের সদস্য স্বেচ্ছাসেবী লিটন দাস, রাজু দাস, কৃষ্ণা দাস প্রমূখ সহযোগিতা করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু,লবন,আটা ও সাবান।
কালের কন্ঠ শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিবই) এর আঞ্চলিক সমন্বয়কারী মো. মতিউর রহমান ও তাঁর বন্ধুবান্ধবদের অর্থায়নে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ