• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |

খানসামায় দুই পা-ওয়ালা বাছুর

খানসামা (দিনাজপুর), ১৭ এপ্রিল ।। স্বাভাবিকভাবে গরুর ৪টি পা থাকে। কিন্তু দিনাজপুরের খানসামায় পেছনের দুটি পা নিয়েই জন্মগ্রহণ করেছে একটি গরুর বাছুর। জন্ম নেওয়া বাছুরটির সামনের দুটি পা নেই। বাছুরটিকে একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক জনতা।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার প্রদীপ কুমারের বাড়িতে এই গরুর বাছুরটি জন্ম নেয়। জন্ম নেওয়ার পর বাছুরটি গাভীর দুধ পান করেছে বলে জানান গরুর মালিক প্রদীপ কুমার।

গরুর মালিক প্রদীপ কুমার বলেন, ‘এর আগেও গরুটির ৪টি বাছুর হয়েছে, সেগুলো স্বাভাবিক ছিল। তবে এবারের বাছুরটি দুই পা নিয়ে জন্মেছে। বাছুরটি দেখার জন্য লকডাউনের মধ্যেও অনেক দূর-দূরান্ত থেকে লোকজন দেখতে আসছে। আমি তো কাউকে আসার জন্য মানাও করতে পারছি না। তবে বাছুরটি বর্তমানে সুস্থ্য আছে। মায়ের দুধ খাচ্ছে।

এ বিষয়ে খানসামা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন বিপুল কুমার চক্রবর্তী বলেন, ‘এটাকে মেডিক্যালের ভাষায় বলা হয় (কনজেনিটাল এনোমালিস)। এটা একটা জীনগত সমস্যা। শরীরের সকল কিছু জন্য কোনো না কোনো জীন দায়ী। বাছুরটির সামনের পা বৃদ্ধির জন্য যে জীন দায়ী, সেই জীনটির কোনো সমস্যা থাকায় ভ্রুণ অবস্থায় বাছুরটির পা এর স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ