সিসি নিউজ, ১৭ এপ্রিল ।। নীলফামারীতে ১৬ বছরের এক কিশোরীসহ ৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত ওই কিশোরীর বাড়ি ডিমলা উপজেলার নাউতারায়। অপর দুইজন ২২ ও ২৫ বছরের যুবক। তাদের বাড়ি নীলফামারী সদরের চাপড়া সরমজানি এলাকায়।
আজ শুক্রবার সন্ধায় নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ওই তিন জনই নারায়নগঞ্জে একটি ফ্যাক্টরীতে কাজ করতো। তাদেরকে বিশেষ ব্যবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে জেলায় একজন চিকিৎসকসহ ৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।