• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গণমাধ্যমের সঙ্গে কথা না বলার নির্দেশ নার্সদের

সিসি ডেস্ক, ১৭ এপ্রিল ।। গণমাধ্যমের সঙ্গে সরকারি হাসপাতালের নার্সদের কথা বলার ওপর নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর। গত বুধবার অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা, কর্মচারীকে চাকরি বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসম্মুখে, সংবাদপত্রে বা অন্য কোনও গণমাধ্যমের সঙ্গে কোনও প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করতে নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে নার্সেস সংগঠনের নেতারা বলেন, ‘আমরা করোনা রোগীদের সেবা করছি। অথচ না পারছি খেতে, না পারছি ঘুমাতে। না দিচ্ছে কোনও প্রটেকশন। ঊর্ধ্বতন কেউ খোঁজও নেয় না। ’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘এখন কথাও বলা যাবে না বলে ডিজি থেকে নোটিশ দেওয়া হয়েছে। তারা অন্যায় করবে, আর সে কথা আমরা বলতে পারবো না এ কেমন দেশ? কথা বলাও মুসিবত আমাদের জন্য।’

তিনি বলেন, ‘কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সরা খাবার পাচ্ছেন না। এমন অমানবিক অবস্থার পরও আমরা কথা বলতে পারবো না? আমরা সেটা জানাতে পারবো না। তারা রোগীদের সেবা করে স্টোরে ঘুমাবে, রোগীর বেডের নিচে ঘুমাবে, এটা নিয়েও কথা বলতে পারবো না। এখন আমরা কোনও মিডিয়াতেও কথা বলতে পারতেছি না। তাহলে আমার মেয়েগুলোর ( নার্স) অবস্থা কেমন হবে বোঝেন।’

এ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক সিদ্দিকা আক্তার বলেন, ‘কোনও বিশেষ কারণে নয়, সরকারি চাকরি বিধি অনুযায়ী কেউ চাইলেই গণমাধ্যমে কথা বলতে পারেন না। মতামতও দিতে পারেন না, এ চিঠি দিয়ে কেবল সেটুকুই তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে।’

উৎস: বাংলা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ