• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুর বিভাগের আট জেলাতে করোনায় আক্রান্ত ৪৫

সিসি নিউজ, ১৮ এপ্রিল ।। রংপুর বিভাগের আট জেলায় করোনা আক্রান্তের সংখ‌্যা ৪৫ জনে দাঁড়িয়েছে। মেডিক্যাল কলেজের করোনা টেস্ট ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা থেকে নতুন আরও সাতজনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে।

শুক্রবার রাতে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুর-উন-নবী লাইজু জানান, আক্রান্তরা রংপুর বিভাগের নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার বাসিন্দা। রংপুর মেডিক্যাল কলেজের করোনা টেস্ট ল্যাবে নমুনা পরীক্ষা শেষে নতুন রোগীরা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইডিসিআর এ পাঠানো হয়েছে বলেও এ সময় জানানো হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের চার জেলায় নতুন করে সাতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরা হলেন নারায়নগঞ্জ ফেরত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা এলাকার এক যুবক (২২), রানীশংকৈল উপজেলার এক শিশু (৭), দিনাজপুর বোঁচাগঞ্জ উপজেলার যুবতী (২০), ঢাকাফেরত পঞ্চগড়ের তেতুলিয়ার এক নারী (৪২), নীলফামারী সদরের তরুণ (১৫), যুবক (২৬) ও ডিমলা উপজেলার এক কিশোরী (১৫)।

অধ্যক্ষ আরও জানান, গত ২ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন স্থাপিত ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে গত ১৬ দিনে (১৭ এপ্রিল পর্যন্ত) ১৩ ধাপে ১,১০৬টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর মাধ্যমে রংপুর বিভাগ থেকে আরও ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে মধ্যে গাইবান্ধায় ১৩, নীলফামারীতে ৯, দিনাজপুরে ৯, ঠাকুরগাঁওয়ে ৫, রংপুরে ৪, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২ এবং পঞ্চগড় জেলার ১ জন রয়েছেন। এতে রংপুর বিভাগের আট জেলাতেই বিস্তার করেছে করোনা। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা ও নারায়নগঞ্জসহ গার্মেন্টস শিল্প এলাকা হতে গ্রামে ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ