• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে শ্রমিকদের মাঝে উপজেলা চেয়ারম্যানের খাদ্য সহায়তা

নীলফামারী, ১৮ এপ্রিল ।। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নীলফামারীর ডোমার উপজেলার তিন শত শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে ডোমার উপজেলা ডাকবাংলো চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ নিজস্ব অর্থায়নে বিতনের সপ্তম দিনে শ্রমিকদের চাল, ডাল, আলু, সাবান ও নগদ অর্থ সহায়তা দেন।
দোকান কর্মচারী শ্রমিক, বাস মিনিবাস শ্রমিক ও ট্রাক ট্যাংক লড়ি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়।
এসময় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়াদুদ, সম্পাদক সেলিম রেজা, ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেরাজুল হক, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলার রহমান বকুল প্রমূখ উপস্থিত ছিলেন। শ্রমিকরা বলেন, প্রায় এক মাস হতে কোন কাজ ও উপার্জন নাই। কিভাবে আগামী দিন চলবে সেই চিন্তায় আছি। আজ উপজেলা চেয়ারম্যান চাল, ডাল, আলু, সাবান দিয়েছে। আমরা তার মঙ্গল কামনা করছি।
ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ জানান, আমি ব্যক্তিগতভাবে গত সাত দিন হতে বিভিন্ন শ্রেনীর মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছি। খাদ্য সহায়তা বিতরন করোনা ভাইরাস থাকাকালীণ সময় পর্যন্ত চলবে। এভাবে সমাজের বিত্তবান মানুষরা যদি সবাই এগিয়ে আসে, তবে কর্মহীন মানুষরা পরিবার পরিজন নিয়ে বাড়িতে থাকতে পারবে। আর কম সময়ের মধ্যেই আমরা করোনা ভাইরাস মোকাবেলা করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ