• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি; হিন্দু যুবক গ্রেফতার

কুড়িগ্রাম, ১৮ এপ্রিল ।।  কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করায় পরিতোষ কুমার সরকার নামের অনার্স পড়ুয়া এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। গ্রেফতার পরিতোষ উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের সাতানী হাইল্লা গ্রামের পূর্ণ চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, পরিতোষ লালমনিরহাট জেলার একটি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্সে পড়ে। সে ফেসবুকে ইসলাম ও নবী নিয়ে বাজে মন্তব্য করায় এলাকার শতশত লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, আলোকিত বাজিতপুর নামে একটি ফেসবুক পেজে একটি পোস্টের নিচে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে আটককৃত পরিতোষ। বিষয়টি স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিলে কালিগঞ্জ বাজারে ওই ছেলেকে ধাওয়া করে। পরে ছেলেটি দৌড়ে গিয়ে কালিগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নেয়। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর এলাকায় পরিবেশ শান্ত হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ