• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কর্মকর্তার গাড়িচালকসহ দুইজন করোনায় আক্রান্ত

কুমিল্লা, ১৯ এপ্রিল ।। কুমিল্লার বুড়িচংয়ে স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালকসহ নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দাউদকান্দিতে আরেকজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লায় ৩৫ জন করোনায় আক্রান্ত হলেন।

রোববার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়।

রোববার দুপুরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু জানান, তার গাড়ির চালক (২৫) ও পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক কিশোরী (১০) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, এই পর্যন্ত বুড়িচং উপজেলার ৬৮ জনের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষায় পজিটিভ এসেছে চারজন শিশু, দুইজন নারী, একজন পুরুষের।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম সুমন জানান, উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়নের চিরার চর গ্রামের নারায়ণগঞ্জ থেকে আসা গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার তার স্ত্রী আক্রান্ত হলেন। নারীর বয়স ৩৪ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ