• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পত্রিকা হকার ও প্রতিবন্ধীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সিসি নিউজ, ১৯ এপ্রিল ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে পত্রিকা (সংবাদপত্র) হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় শহরের শহীদ তুলশীরাম সড়কে সামাজিক দূরত্ব মেনে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্য বিতরণ কর্মসূচিতে মূখ্য ভূমিকা পালন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থী সুমিত কুমার কুমার আগরওয়ালা ওরফে নিক্কি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকার হকারদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।
এ সময় লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থী ও সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক মো. দিলনেওয়াজ খান, ব্যবসায়ী ও সমাজ সেবক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, ব্যবসায়ী মো. পারভেজ আলম গুড্ডু, মো. আমির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে এম আর আলম ঝন্টু, নজির হোসেন নজু, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন ও তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ উপস্থিত ছিলেন।
একই দিন দুপুরে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৬৫জন প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৩৫ জন পত্রিকা হকার এবং ৬৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে চাল, ডাল, আলু, লবন আটা ও তেল প্রভূতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ