• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে ত্রানের দাবীতে গাড়ি চালকদের ইউনিয়ন পরিষদ ঘেরাও

সিসি নিউজ, ১৯ এপ্রিল ।। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ১৪০ জন গাড়ি চালক নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ইউনিয়নে বসবাসরত মাইক্রোবাস, ট্রাকটর, মিনিবাস, পিক-আপ চালকরা বিক্ষোভ করে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। বিক্ষোভকারীরা প্রায় দুই ঘন্টা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে।
ট্রাকটর চালক মোজাহার ইসলাম, আলম ইসলাম, পিক-আপ চালক রুহুল আমীন বলেন, আমরা গত ২৬ দিন হতে গাড়ি চালাতে পারছি না। আমাদের যা জমানো টাকা ছিল সব শেষ। এখন কি খাবো আর কোন উপায় নাই। তাই বাধ্য হয়ে ত্রানের দাবীতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছি। কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান আমাদের কোন কথা না শুনে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করতে বলেন। ১৫ দিনের আগে চেয়ারম্যান কিছু করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন।
সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের কোন মন্তব্য করতে চান নি।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বিষয়টি আমি শুনে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তালিকা করতে বলিছি। যারা গরিব, তাদের দ্রুত সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ