খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। প্রানঘাতী করোনার প্রভাবে কর্মহীন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের সহায়তার জন্য দিনাজপুরের খানসামায় উপজেলা ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করলো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান রিলিফ পাবলিক মডেল স্কুল।
১৯ এপ্রিল সকালে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রিলিফ পাবলিক মডেল স্কুলের অধ্যক্ষ মো: শাহিন আলম।
রিলিফ পাবলিক মডেল স্কুলের চেয়ারম্যান শাহ মো:আনিসুজ্জামান আনিস জানান,সামাজিক দায়বদ্ধতা থেকে সার্মথ্য অনুযায়ী রিলিফ পাবলিক মডেল স্কুলের শিক্ষক-কর্মচারীদেরকে সহায়তার পাশাপাশি উপজেলা ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তিনি সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।