• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুরগী খামার থেকে ৮শ ৬৯ বস্তা চাল উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর), ২০ এপ্রিল ।। দিনাজপুরের ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের একটি পরিত্যক্ত মুরগীর খামার থেকে ৮শ ৬৯ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচীর চাল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের স্ত্রী ও চালের ডিলার রহিমা বেগমের বাগান বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়।

হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম বলেন, একটি বাসায় বেশ কিছু সরকারি চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের বাগান বাড়িতে অভিযান চালাই। এসময় সেখান থেকে বেশ কিছু সরকারি চাল জব্দ করি। এগুলো ডিলারের জিম্মায় রেখে দিয়েছি। তবে তারা বলছে এগুলো ‘পুষ্টি কর্মসূচির চাল’। আমরা তথ্যগুলো যাচাই করছি। তবে পুষ্টি কার্ডধারী যারা রয়েছেন তারাই যেন এই চাল পায় তাই আগামীকাল প্রশাসনের উপস্থিতিতে তা বিতরণ করা হবে।

তিনি আরো জানান, ত্রাণ নিয়ে বিভিন্ন স্থানে নানা রকম অনিয়ম হচ্ছে। এটি যাতে এই এলাকায় না ঘটে এবং সঠিক মানুষটি যেন সরকারি সহযোগিতা পায় তাই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে চালগুলো বিতরণের জন্য উত্তোলনের করা হয়েছে বলে দাবি ইউপি চেয়ারম্যানের। এদিকে চাল না পেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ