• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় বন্ধ

ঢাকা, ২০ এপ্রিল ।। জাতীয় দৈনিক প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় পত্রিকাটির প্রধান কার্যালয় বন্ধ রাখা হয়েছে। অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি জানিয়েছে পত্রিকাটি।

মঙ্গলবার থেকে বিকল্প উপায়ে পত্রিকাটি প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে।

প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই জ্যেষ্ঠ সংবাদকর্মী নিজের বাসায় সঙ্গনিরোধ (আইসোলেশন) অবস্থায় ছিলেন।

সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো ওই সংবাদকর্মী ও তার পরিবারের পাশে রয়েছে।

এ অবস্থায় সোমবার থেকে পত্রিকাটির প্রায় শতভাগ কাজ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকেই কাজ করছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম দিক থেকেই পত্রিকাটির সিংহভাগ কর্মী বাসায় বসে কাজ করে আসছিলেন। এ দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ