সিসি নিউজ, ২০ এপ্রিল ।। সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নিজের ফেসবুক টাইম লাইনের দেয়া স্ট্যাটাস ভাইরাল হয়েছে। তাঁর হৃদয়স্পর্শী ওই স্ট্যাটাস ফেসবুক বন্ধুদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সৈয়দপুরের মানুষকে তিনি মনেপ্রাণে ভালোবেসেছেন। আর সেজন্য তিনি স্ট্যাটাস দিয়ে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন।
তাঁর স্ট্যাটাসটি সিসি নিউজের পাঠকদের জন্য দেয়া হলো…………….
হায়রে মানুষ। আর কত বুঝাব এবং কবে বুঝবে? অবশেষে কঠোর হতেই হলো।
আজ মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ টি দোকানে মোট ১,৩৪,৫০০/-(এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে বারাকাত ক্লোথ স্টোরের মালিককে ত্রিশ হাজার, ওড়না ঘরের মালিককে বিশ হাজার, কাশফি বেনারসির মালিককে বিশ হাজার, জাফরুল্লাহ ক্লথ স্টোরের মালিককে বিশ হাজার টাকা উল্লেখযোগ্য। এ ধরণের অভিযান চলতেই থাকবে।
বাসায় থাকুন, নিরাপদে থাকুন।
দেশের এই দুর্দিনে ব্যক্তিগত লাভের জন্য পুরো সমাজের ক্ষতি করবেন না। পারলে নিজের কর্মচারীদের প্রতি সদয় হোন।
প্রয়োজনে আরও কঠোর হবো তবু এ উপজেলায় আমরা কোন মৃত্যু দেখতে চাই না।