• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিম!

আন্তর্জাতিক ডেস্ক, ২১ এপ্রিল ।। সম্প্রতি উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট কিম জং উনের একটি অস্ত্রোপচারে হয়েছে। আর এরপর তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন।

আর এ জন্যই গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দাদার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। যদিও এর আগে প্রত্যেকবারই দাদার জন্মদিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সবসময় উপস্থিত ছিলেন কিম জং উন। খবর সিএনএন’র।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, অস্ত্রোপচারের পর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি এনকের প্রতিবেদনে বলা হয়, কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে দ্য ডেইলি এনকে’র প্রতিবেদনে বলা হয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকারের গোপনীয়তার কারণে কিমের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এদিকে এ নিয়ে দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, কিমের অনুপস্থিতি নিয়ে যে ধারণা করা হচ্ছে সেটি সঠিক না। এ বছর ১৭ বার প্রেসিডেন্ট কিম জং উন জনসম্মুখে এসেছেন বলেও দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ