• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

একই থানায় ২৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, থানা লকডাউন

গাজীপুর, ২২ এপ্রিল ।। গাজীপুর মেট্রোপলিটনে একই থানায় ২৬ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই থানাটিকে লকডাউন করা হয়েছে। সোমবার (২০এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।

গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস ও মেট্রোপলিটন গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, স্থানীয় বটতলা এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন এ থানার একজন এএসআই। ওই বাসাই করোনায় সংক্রমিত হন একজন নারী। তাদের সংস্পর্শে যাওয়ায় গত ১৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত হন ওই এএসআই।

পরে ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনারসহ (এসি) পুলিশের আরো দুই সদস্য ও একজন আউটসোর্সিং বাবুর্চির শরীরেও করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এর পর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি টিম থানায় এসে আরো ২৬ জনের নমুনা সংগ্রহ করে নেয়।

এদের মধ্যে সোমবার নতুন করে আরো ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ২০ এপ্রিল পর্যন্ত রিপোর্ট প্রকাশ অনুযায়ী গাছা থানায় একজন আউটসোসিংসহ মোট ২৭ জন সংক্রমিত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, ওই থানায় কর্মরত ৭৫ পুলিশ সদস্যদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ সংখ্যা আরো থাকতে পারে। আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন সহকারী পুলিশ কমিশনার (এসি), একজন পুলিশ পরিদর্শক (তদন্ত) ও তিন নারী পুলিশ সদস্যও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ