• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানবদেহে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু

আন্তর্জাতিক ডেস্ক, ২৪ এপ্রিল ।। যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষামূলক প্রথম ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করা হয়েছে।  এটি ইউরোপেও মানবদেহে প্রথম ভ্যাকসিন প্রয়োগ।

গণমাধ্যমে বলা হয়, দুজন স্বেচ্ছাসেবীর দেহে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে । প্রথম ধাপে প্রায় ৮০০’র বেশি স্বেচ্ছাসেবীর দেহে এটা প্রয়োগ করা হবে। প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে অর্ধেক কভিড-১৯ এর জন্য টিকা গ্রহণ করবেন। আর বাকিরা গ্রহণ করবেন কন্ট্রোল ভ্যাকসিন। যা মেনিনজাইটিস থেকে সুরক্ষা দেয়, তবে করোনাভাইরাস থেকে নয়।

প্রথম টিকা নেওয়া দুজনের মধ্যে একজনের নাম এলিসা গ্রানাটো। তিনি বলেন, ‘আমি একজন বিজ্ঞানী। তাই আমি বৈজ্ঞানিক এই প্রক্রিয়াটিকে সহায়তা করতে চেয়েছি। আর দ্বিতীয় ব্যাক্তি হলেন এডওয়ার্ড ও নীল।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দল করোনাভাইরাসের টিকা তৈরির কাজ শুরু করেন। জেনার ইনস্টিটিউটের বিজ্ঞানী অধ্যাপক সারাহ গিলবার্ট এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ