• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘সচেতন সৈয়দপুর’ উদ‌্যোগে অসহায়দের মাঝে খাদ‌্য সামগ্রী বিতরণ

সিসি নিউজ, ২৪ এপ্রিল ।। সৈয়দপুরে করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ‌্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছেন সামাজিক সংগঠন ‘সচেতন সৈয়দপুর’। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেলে সংগঠনটির উদ্যোগে শহরের কুন্দল এলাকায় অবস্থিত রংধনু পার্কে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষজনের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল উপস্থিত কর্মহীন মানুষদের হাতে খাদ‌্য সামগ্রী তুলে দেন। সংগঠনটি শহরের সাড়ে তিনশত পরিবারের মাঝে খাদ‌্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা সচেতন সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজির হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিতরণ করা খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবন। এদিকে একই অনুষ্ঠানে  পুলিশ ও সাংবাদিকদের মাঝে হ্যান্ড সেনিটাইজার বিতরন করা হয়। পুলিশ সদস্যদের জন্য অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ও সাংবাদিকদের জন‌্য প্রেসক্লাবের পক্ষে এ প্যাকেট গ্রহণ করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এম আর আলম ঝন্টু।

প্রসঙ্গতঃ সচেতন সৈয়দপুর করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই সচেতনতামুলক লিফলেট, মাস্ক,হ্যান্ড সেন টাইজার, সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। এ ব্যাপারে মো.নজির হোসেন বলেন, বর্তমান করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষজনের পাশে দাড়ানোর জন্য নিজের সাধ্যমত চেস্টা চালানো হচ্ছে। তিনি বলেন আগামি ১০ রমজানে সামর্থ্য অনুযায়ী অসহায়দের মাঝে রমজান এবং রোজার শেষের দিকে ঈদের উপকরণ বিতরনের পরিকল্পনা রয়েছে। তিনি যাতে এসব কার্যক্রম চালিয়ে যেতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ