• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এসএসসির ফল ও এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সিসি ডেস্ক, ২৫ এপ্রিল ।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে সব মানুষ এক ধরনের আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কারণ প্রাতিষ্ঠানিকভাবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

অনলাইনে ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীর ক্লাস চলছে। কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ও অনলাইনে ক্লাস নিচ্ছে। তবুও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না থাকায় ছাত্রছাত্রীরা সেভাবে এগিয়ে যেতে পারছে না। তারা কিছুটা পিছিয়ে যাচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে ইনশাআল্লাহ।

শনিবার (২৫ এপ্রিল) দেশের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানা গেছে।

এসএসসির ফল ও এইচএসসি পরীক্ষা নিয়ে সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, গণপরিবহন চালুর তিন সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। আর পরিস্থিতি স্বাভাবিক হলে নোটিস দিয়ে দুই সপ্তাহের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের পরে দেশ সম্ভবত এত বড় সংকটে পড়েনি। এসএসসি পরীক্ষার সব খাতা মূল্যায়ন করা হয়েছে। খাতাগুলো প্রধান পরীক্ষকদের কাছে রয়েছে। পরিবহন চলাচল শুরু হলেই ওএমআর শিটগুলো শিক্ষা বোর্ডে পৌঁছে যাবে। গণপরিবহন চালুর তিন সপ্তাহের মধ্যে এসএসসির ফল প্রকাশ করতে পারব ইনশাআল্লাহ।

তিনি আরো জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে (১ এপ্রিল) অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি ছিল সরকারের। কিন্তু করোনার কারণে এ পরীক্ষা শুরু করা যায়নি। পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি এখনো রয়েছে আমাদের। শিক্ষার্থীরাও পুরোপুরি প্রস্তুত রয়েছে পরীক্ষা দিতে। পরিস্থিতি স্বাভাবিক হলে দুই সপ্তাহের নোটিস দিয়েই আশা করি এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ