• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেলুনে চুল কাটানোর পর ৬ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, ২৫ এপ্রিল ।। করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ ভারত জুড়ে লকডাউন ঘোষণ করা হয়। তবে শুক্রবার রাতে সরকারি এক নির্দেশনায় জানানো হয়েছে, শর্ত সাপেক্ষে ছোট ছোট দোকান পাট খোলা রাখা যাবে। তবে শপিং মল বন্ধ থাকবে।

এমন অবস্থায় মধ্য প্রদেশের সেলুন থেকে ভাইরাস সংক্রমণের খবর সামনে এসেছে। খারগোন জেলার বারাগাও জেলার ওই সেলুনের মালিক একই কাপড় ব্যবহার করে ছয় জনের চুল ও দাড়ি কাটেন। ইন্দোরের একটি হোটেলে কাজ করা এক ব্যক্তি গত ৫ এপ্রিল ওই সেলুনে চুল কাটান। পরে তার করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছেন খারগোন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিব্যেশ ভার্মা।

ডা. ভার্মা জানান, ওইদিন গ্রামের বারোজন ওই সেলুনে চুল ও দাড়ি কাটান। তাদের মধ্যে ছয় জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। তবে সেলুন মালিকের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৯৪২ জনে পৌঁছেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার ৪৯০ জন নতুন আক্রান্ত ও ৫৬ জন প্রাণ হারিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ