• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে করোনা রোগীর বাড়ির কেয়ারটেকারও করোনায় আক্রান্ত

পঞ্চগড়, ২৬ এপ্রিল ।। জেলার তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের নাজিরাগছ এলাকায় করোনা আক্রান্ত নারীর বাড়ির কেয়ারটেকারেরও করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ‌্য বিভাগ।

শনিবার (২৫ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৪ জনের।

এর আগে গত ১৭ এপ্রিল তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের নাজিরগঞ্জ এলাকার ঢাকা ফেরত ৪২ বছর বয়সী ওই নারী পঞ্চগড়ের প্রথম করোনা শনাক্ত হন। তিনি ঢাকার মীরপুরে স্বামীর সাথে বসবাস করতেন। ৬ এপ্রিল তেঁতুলিয়ায় ফিরেন তিনি। ফেরার পর থেকেই তারা হোমকোয়ারেন্টিনে ছিলেন। ওই পরিবারের ৫ সদস্যের করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তার মধ্যে ওই নারীর করোনা শনাক্ত হয়। পরে ২০ এপ্রিল তার বাড়ির কেয়ারটেকারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর পাঠায় জেলা স্বাস্থ‌্য বিভাগ। শনিবার ওই কেয়ারটেকারের করোনা শনাক্ত হয়।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত জেলায় করোনা সন্দেহে ২৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ২২৫ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়েছেন। দুই জন নারী ও দুই জন পুরুষ। তিনজনই তেঁতুলিয়া উপজেলার। একজন বোদা উপজেলার।

পঞ্চগড়ের প্রথম করোনা শনাক্ত নারীর সংস্পর্শে আসার কারণে ওই ব্যক্তিও করোনায় আক্রান্ত হন। বর্তমানে ওই পরিবার সংলগ্ন কয়েকটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে বলে জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ