• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনী খাদ্য সামগ্রী বিতরন

এমরান খন্দকার, পীরগঞ্জ (রংপুর) ।। পীরগঞ্জে অস্বচ্ছল দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। গত ২৬ শে এপ্রিল রবিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধীক দরিদ্র পরিবারের মাঝে রংপুর সোনা ক্যাম্পের পক্ষ থেকে ক্যাপ্টেন ইরফান এর নের্তৃত্বে ওই উপহার বিতরন করা হয়।এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ইউপি সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারনে শ্রমিক ও পেশাজীবিরা বেকার হয়ে পড়ায় তাদের জিবীকা নির্বাহের পথ বন্ধ হওয়ায় সরকারী ও বেসরকারী ভাবে খাদ্য সামগ্রী বিতরনের পাশাপাশি রংপুর সেনা নিবাসের ৬৬ পদাতিক ঢিভিশনের ২৫ বীর সার্পোট ব্যাটালিয়ন এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এব্যাপারে ৬৬ পদাতিক ডিভিশনের ২৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের ক্যাপ্টেন ইরফান বলেন, করোনায় আতংক নয় সচেতনতা বাড়াতেই মানুষকে নিরাপদে থেকে সামাজিক দুরত ¡ বজায় রেখে চলাফেরা,মাস্ক ব্যবহারে গুরুত্ব এবং অযাথা বাড়ীর বাইরে ঘোড়াফেরা না করার জন্য আহবান জানান। সেই সাথে তাদের রেশন এর অংশ থেকে খাদ্য সামগ্রী সরাসরি প্রকৃত দরিদ্র কর্মহীন শ্রমিকদের বাড়ীতে গিয়ে ওই উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনীর এ সদস্যগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ