• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তাবলিগ জামাতের সদস্যরাই ভারতে ‘সুপার হিরো’

আন্তর্জাতিক ডেস্ক, ২৮ এপ্রিল ।। দিল্লির নিজামুদ্দিন মারকেজে গত মার্চে তাবলিগ জামাতের সমাবেশ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল পুরো ভারত । অভিযোগ, সেখান থেকেই পুরো ভারতে ছড়িয়ে পড়ে করোনা। দায়ী করা হয় তাবলিগ জামাতের সদস্যদের। এবার দেশটির সামাজিক মাধ্যমে তাবলিগ জামাতের সদস্যরাই প্রশংসার জোয়ারে ভাসছেন। তকমা দেওয়া হচ্ছে ‘সুপার হিরোর’।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দল, মত, ধর্ম নির্বিশেষে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের বেশি করে রক্ত ও প্লাজমা দেয়ার অনুরোধ করেছেন। তার ডাকে সাড়া দেন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা তাবলিগ জামাতের অনেক সদস্য।

দিল্লির স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, দিল্লির হাসপাতালে তাবলিগ জামাতের ১ হাজার ৬৮ জন করোনা পজিটিভ। এদের মধ্যে ৩০০ জন প্লাজমা দান করতে রাজি হয়েছেন। এদের সবাই ইতিমধ্যে করোনা মুক্ত।

তাবলিগ জামাতের সদস্যদের প্লাজমা দেওয়ার বিষয়টি ইতিমধ্যে দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসা কুড়াচ্ছে। অনেক ব্যবহারকারী তাবলিগ জামাতের সদস্যদের ছবি পোস্ট করে হিরোর তকমা দিচ্ছেন।

ডেইলি হান্ট, টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ