• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক হুমায়ুন কবীর খোকন মারা গেছেন

সিসি ডেস্ক, ২৮ এপ্রিল ।। বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর খোকন মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০ টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হুমায়ুন কবীর খোকন শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তরিক শিবলী জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টায় আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে মৃত ঘোষণা করা হয়।

তিনি বলেন, এর আগে সন্ধ্যা সাতটার দিকে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তখন তার অবস্থা খুবই খারাপ ছিল, যাকে আমরা ক্লিনিক্যালি ডেড বলে থাকি।

হুমায়ুন কবীর খোকন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন কি না জানতে চাইলে তরিক শিবলী জানান, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না এ বিষয়ে কোন কাগজপত্র বা প্রমাণপত্র আমরা পাইনি। তবে আমরা ধারনা করছি তিনি করোনা সাসপেক্ট।

বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর খোকন সংবাদ মাধ্যম ‘সময়ের আলো’র প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ‘আমাদের নতুন সময়’ এর প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথিতযশা সাংবাদ কর্মীদের মধ্যে তার নাম অগ্রগন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ