• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় দ্বিতীয় করোনা রোগী সনাক্ত

নওগাঁ প্রতিনিধি।। ঢাকা ফেরত এক পল্লী চিকিৎসক (৪১) নওগাঁর সাপাহারে দ্বিতীয় করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনি উপজেলার গোয়ালা ইউনিয়নের কমাশপুর গ্রামের বাসিন্দা। গত শনিবার (২৫ এপ্রিল) ঢাকা থেকে তিনি তার গ্রামে আসেন। ঘটনার পর থেকে উপজেলায় আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টায় নওগাঁ সিভিল সার্জন ডা: আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বলেন, গত ২৫ এপ্রিলে ওই ব্যক্তি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন এবং তার শরীরে জ্বর ছিল। ওই রাত থেকেই তাকে হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছিল। পরদিন ২৬ এপ্রিল তারসহ চারজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ আসে। বাঁকি তিনজনের রিপোর্ট এখনও হাতে পাইনি।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধূরী বলেন, ওই ব্যক্তি একজন পল্লী চিকিৎসক। তিনি কয়েকদিন আগে অপর একজনের চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি গ্রামের বাড়িতে আসেন। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
নওগাঁ সিভিল সার্জন ডা: আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা থেকে ২৯ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ব্যক্তি রিপোর্ট পজেটিভ ধরা পড়ে। ঘটনার পর থেকে ওই ব্যক্তির বাড়ি সহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স প্রথম করোনা সনাক্ত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ