রংপুর, ২৯ এপ্রিল ।। রংপুর মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ছয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রংপুর মেডিক্যালের দুজন চিকিৎসক, একজন নার্স ও একজন রোগী রয়েছেন। এছাড়া দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাটের দুজনের করোনা শনাক্ত হয়েছে।
রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু জানান, বুধবার পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। করোনা আক্রান্তদের মধ্যে রংপুর মেডিক্যালের দুই চিকিৎসক ও একজন নার্স রয়েছেন।
রংপুর মেডিক্যাল কলেজে করোনাভাইরাস শনাক্তে পিসিআর মেশিন স্থাপন করা হয় গত ২ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল পর্যন্ত দুই হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ১১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। অন্যস্থানে পরীক্ষার রিপোর্ট মিলিয়ে এখন পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২০।