• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে কোয়ারেন্টিন নিয়ে সুমন হত্যা মামলায় গ্রেফতার ২

ডোমার (নীলফামারী)।। নীলফামারীর ডোমার উপজেলায় কোয়ারেন্টিন থাকা ব্যক্তিদের বাইরে বের হওয়া নিয়ে সংঘর্ষে নিহত সুমন হত্যা মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোমনাতি ইউনিয়নের সুলতান উদ্দিনের ছেলে সোলেয়মান (৩২) ও একই এলাকার নাজিরুল ইসলামের স্ত্রী উম্মে কুলসুম(২২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ^দেব রায় জানান, কোয়ারেন্টিনে থাকাদের নিয়ে সৃষ্টি গন্ডোগোলে সুমন হত্যার ঘটনায় (২৮ এপ্রিল) রাত ১০ টার দিকে কুলসুমের বাড়ি হতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়। এরপরের দিন ২৯ এপ্রিল বিকাল সাড়ে তিনটার দিকে হত্যা মামলা দায়ের হলে কুলসুমকে গ্রেফতার দেখানো হয়। এরপর রাত ১১ টার দিকে মামলার তিন নম্বর আসামী সোলেয়মানকে ডোমার থানা এলাকায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের দুইজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজার রহমান জানান, সুমন হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি ১২ আসামীকে দ্রুত গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বিকাল পাঁচ টার দিকে উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নিয়ে সংঘর্ষে রাত সাড়ে ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুমন ইসলাম (১৮) নামে একজন নিহত হয়। এতে ২৯ এপ্রিল বিকাল সাড়ে তিনটার দিকে সুমনের বাবা হারুন অর রশীদ বাদি হয়ে ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ