পীরগঞ্জ( রংপুর) প্রতিনিধি ।। রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে । এ ঘটনা ঘটে শুক্রবার দুপুরের পুর্বে উপজেলার কুমেদপুর ইউনিয়নের রত্নেশাপুর গ্রামে ।
পুলিশ ও এলাকাবাসী জানায় উক্ত গ্রামের এক খন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে আফজাল ও লুৎফর রহমানের মধ্যে রিরোধ চলে আসছে । শুক্রবার দুপুরের পুর্বে লুৎফর রহমান পক্ষ উক্ত জমির ধান কেটে নিয়ে আসার সময় প্রতিপক্ষ আফজাল এর লোকজন লাঠি ও দেশীয় ধারালো নিয়ে লুৎফর পক্ষের লোজনের উপর হামলা করে । এতে চাপাবাড়ী গ্রামের মৃত্যু ছফের এর পুত্র ইদ্রিস আলী(৬৫) গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইদ্রিস আলী মারা যায় । এ ছাড়া হামলায় আরও গুরুতর আহত ইলিয়াস, চান মিয়া, লৎফর সহ ১০ জনের মধ্যে ৮ জনকে রংপুর মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুর আলম শুক্রবার বিকালে নিহত ইদ্রিস আলীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন । এখনও কেউ গ্রেফতার হয়নি ।