• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিন সপ্তাহ পর প্রকাশ্যে কিম

আন্তর্জাতিক ডেস্ক ।। গুরুতর অসুস্থ ও মৃত্যু গুজবের ২০ দিন পর প্রকাশ্যে দেখা গিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তাদের প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাজধানী পিয়ংইয়াংয়ের নিকটবর্তী সানচনে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রায় ৩ সপ্তাহ ধরে সারা বিশ্বে কিমের মৃত্যু সংবাদ নিয়ে জোর আলোচনার পর প্রকাশ্যে বহুল আলোচিত এই নেতা।

কেসিএনএ জানিয়েছে, একটি সার কারখানার উদ্বোধনের ফিতা কেটেছেন কিম জং উন। অনুষ্ঠানে কিমকে সশরীরে হাজির হতে দেখে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। তবে কিমের ছবি প্রকাশ করলেও অনুষ্ঠানের বা উপস্থিত জনতার কোনো ছবি প্রকাশ করেনি কেসিএনএ।

১১ এপ্রিল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বৈঠকের সভাপতিত্ব করার পর থেকে উত্তর কোরিয়ার নেতা আর প্রকাশ্যে আসেননি। এরপরেই তাকে ঘিরে জল্পনা ছড়ায়। দাবি করা হয়, মৃত্যু হয়েছে এই নেতার। কিন্তু এরপর একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয় সুস্থ রয়েছেন কিম জং। তবুও প্রকাশ্যে না আসায় তাকে ঘিরে জল্পনা চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ