• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ৮ ব্যাংক কর্মকর্তার করোনা পজেটিভ

সিসি নিউজ॥ নীলফামারীতে ৮ জন ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ২১ জনে দাঁড়ালো। শনিবার (২ মে) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে নীলফামারী জেলায় ৫জনের করোনা শনাক্ত হয়েছে বলে রির্পোট পাওয়া গেছে।

এরা হলেন নীলফামারীর সৈয়দপুর শাখা বাংলাদেশ ইসলামী ব্যাংকের ৪ জন কর্মকর্তা ও অপর জন জেলার ডিমলা উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডাঙ্গাপাড়া শাখার কর্মকর্তা। তার বাড়ি জেলার ডোমার উপজেলার বামুনিয়া গ্রামে।

অন্যদিকে সৈয়দপুর শাখা বাংলাদেশ ইসলামী ব্যাংকের ৪ জন কর্মকর্তা মধ্যে তিনজনের বাড়ি সৈয়দপুর শহরে ও একজন নীলফামারী পৌরসভার প্রগতিপাড়ায়। নতুন আক্রান্তদের জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়াডে নেয়া হয়েছে।

তবে একটি সূত্র মতে, একইদিনে সৈয়দপুর ইসলামী ব‌্যাংকের আরো ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহে করোনার অস্তিত্ব মিলেছে। তারা রংপুর শহরে বসবাস করেন এবং সেখান থেকে সৈয়দপুরে যাওয়া-আসা করতেন। ফলে ওই ব‌্যাংকের ৭জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

সুত্র মতে এ নিয়ে জেলায় ২১ জন করোনা রোগীর শনাক্ত হলো। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড হতে ৬ জন সুস্থ্য হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছে। বর্তমানে ১৫ জন নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়াডে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও জেলায় গত ২৪ঘন্টায় নতুন করে ৮৬জনসহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ১৮৯জন। এছাড়াও জেলায় ৫৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৪৫৫ জনের ফলাফল এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ