সিসি নিউজ, ০৪ মে ।। সৈয়দপুর শহরের তুলসীরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে নিপা ইলেকট্রোনিক্স নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতের কোন এক সময় ওই চুরির ঘটনাটি ঘটেছে।
দোকানের মালিক এস এম জিয়া ওরফে মুন জানান, চোরেরা দোকানের তালা কেটে দোকানের ২৫টি এলইডি টেলিভিশন নিয়ে গেছে । যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে রাত প্রায় ৩টার দিকে সাদা রংয়ের প্রাইভেট কারে করে চোরেরা চোরাই মালগুলো নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।